সর্বশেষ

হকার সিন্ডিকেট

ফুটপাত কার দখলে, ৩ হাজার কোটি টাকার ভাগ যায় যাদের পকেটে

রাজধানী ঢাকার ফুটপাত দখলকে ঘিরে গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার অবৈধ চাঁদাবাজির বাণিজ্য। বাংলাদেশ হকার্স ফেডারেশনের তথ্য ও বিভিন্ন গবেষণার পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ফুটপাত থেকে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা চাঁদা আদায় করা হচ্ছে। গবেষণার তথ্য বলছে, আদায় করা এই অর্থের ৩০ শতাংশ পুলিশের বিভিন্ন পর্যায়ে, ৪০ শতাংশ মাঠপর্যায়ের নিয়ন্ত্রণকারী ও লাইনম্যানদের এবং বাকি ৩০ শতাংশ স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে যায় বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে উচ্ছেদ অভিযান চললেও ফুটপাত দখল ও চাঁদাবাজির এই নেটওয়ার্ক বন্ধ করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০